logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা–২০২৫ এর উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা–২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠান রবিবার (২৮ ডিসেম্বর ২০২৫) বেলা ৩.০০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের মাঠে অনুষ্ঠিত হয়।
ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক-এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো: আসাদুল হক সজলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. বোরহান উদ্দিন, প্রক্টর প্রফেসর ড. মো. আব্দুল আলীম, প্রভোস্ট কাউন্সিল আহ্বায়ক প্রফেসর ড. মো. রুহুল আমিন এবং কোষাধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব ) প্রফেসর ড. হুমায়ুন কবির ।
উদ্বোধনী বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন এবং আন্তঃহল ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকশিত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি আরো বলেন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সুন্দর আয়োজন করেছে, তা প্রশংসার দাবিদার। শিক্ষার্থীদের খেলাধুলার এই মনোভাব যেন সারা বছর বজায় থাকে।
খেলাধুলায় শিক্ষার্থীদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে দেয়া হবে বলেও আশ্বাস দেন তিনি।
এবারের টুর্নামেন্টে ছাত্রদের ৯টি এবং ছাত্রীদের ৬টি আবাসিক হল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় মাওলানা ভাসানী হল ও শহিদ নাজমুল আহসান হল।

Publish Date: 28 Dec, 2025