logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ কর্তৃক আয়োজিত আন্তঃহল হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৫ এর সমাপনী ও পুরস্কার বিতরণী শনিবার(১৭জানুয়ারি ২০২৬) বিকেল ৩.০০টায় ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের মাঠে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। টুর্নামেন্ট কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হকের সভাপতিত্বে এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক(ভারপ্রাপ্ত) কৃষিবিদ মো: আসাদুল হক সজলের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ এর আহবায়ক কৃষিবিদ ড. মো: কামরুজ্জামান কায়সার, বাকৃবি প্রভোস্ট কাউন্সিলের আহবায়ক প্রফেসর ড. মো: রুহুল আমীন, রেজিস্ট্রার কৃষিবিদ ড.মো: হেলাল উদ্দীন এবং প্রফেসর(অব:) মো: বোরহান উদ্দিন।উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার, সোনালি দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. আহমাদ খায়রুল হাসান, বাকৃবি শাখা ছাত্রদলের সদস্য সচিব মো: শফিকুল ইসলাম প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন যে "তিনি প্রথমেই পরাজিত দলকে অভিনন্দন জানাতে চান কারণ তাদের পরাজয় ছাড়া অন্য কেউ বিজয়ী হতে পারত না" তিনি অন্তরের অন্তস্থল থেকে দুটি দলকেই অভিনন্দন জানিয়ে বলেন যে "আমি খুব আনন্দিত যে আজ তোমাদের এই প্রাণবন্ত খেলা এবং একে অপরকে সমর্থনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে আবার প্রাণের সঞ্চার হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ে এই চর্চা সবসময় অব্যাহত থাকবে।​আমি আজ সকালে ক্রীড়া প্রশিক্ষণ বিভাগকে নির্দেশনা দিয়েছি যে, এই মাসের শেষ সপ্তাহে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। তোমরা নিয়মিত অনুশীলন চালিয়ে যাও এবং প্রতিটি ইভেন্টে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করো"। তিনি উপস্থিত দর্শকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রশংসা করেন এবং এই খেলাধূলার মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের আচরণ ও পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার পরামর্শ প্রদান করেন। তিন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগকে ধন্যবাদ জানান এই আয়োজনটি সফলভাবে করার জন্য। পরে তিনি খেলায় চ্যাম্পিয়ন ও রানার্সআপসহ অন্যান্য ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, প্রক্টরিয়াল বডির সদস্যবৃন্দসহ, বিভিন্ন ছাত্র সংগঠনের নেটৃবৃন্দ,অন্যান্য আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কর্মচারী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ।
উল্লেখ্য, ২৮ ডিসেম্বর ২০২৫ হতে শুরু হওয়া এই ক্রীড়া প্রতিযোগিতায় বাকৃবির ১৫টি হলের ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।ফাইনালে ছাত্র হলের মাঝে ঈশা খাঁ হল ও ছাত্রী হলের মাঝে সুলতানা রাজিয়া হল চ্যাম্পিয়ন হয়।

Publish Date: 17 Jan, 2026