logo

Bangladesh Agricultural University (BAU)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ডিভিএম ৫৯তম ব্যাচের ইন্টার্নশিপের সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভেটেরিনারি অনুষদের ৫৯তম ব্যাচের শিক্ষার্থীদের '২২তম ইন্টার্নশিপ সনদ বিতরণ অনুষ্ঠান' সোমবার (০২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার, আহ্বায়ক, ডিন কাউন্সিল ও ডিন, মৎস্যবিজ্ঞান অনুষদ, বাকৃবি এবং ​ড. মনোরঞ্জন ধর, পরিচালক প্রাণিসম্পদ অধিদপ্তর, ময়মনসিংহ বিভাগ। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বাহানুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রফেসর ড. কে.এইচ. এম. নাজমুল হুসাইন নাজির। এছাড়াও বক্তব্য প্রদান করেন কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো: আব্দুল মজিদ , কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, আই আইএফএস এর পরিচালক প্রফেসর ড. মো: মাহবুব আলম। ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন প্রফেসর ড. জিয়াউল হক।পরে ইন্টার্নদের পক্ষে ৫জন ছাত্র-ছাত্রী তাদের অনুভূতি ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর ইন্টার্নশিপ সম্পন্নকারী নবীন প্রাণিচিকিৎসকদের অভিনন্দন জানান। তিনি দেশের প্রাণিসম্পদ উন্নয়নে দক্ষ ভেটেরিনারিয়ানদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি অর্জিত ব্যবহারিক অভিজ্ঞতাকে পেশাগত জীবনে কাজে লাগানোর আহ্বান জানান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদ কর্তৃক আয়োজিত এই মহতী অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা প্রদান করেছেন কেমিস্ট ল্যাবরেটরিজ লিমিটেডের অ্যানিম্যাল হেলথ ডিভিশন। অনুষ্ঠানে অনুষদীয় শিক্ষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এবছর ৯ জন বিদেশি শিক্ষার্থীসহ মোট ১৯৭ জন শিক্ষার্থী ইন্টার্নশীপ সম্পন্ন করেছে। এর মধ্যে ৫০ জন শিক্ষার্থী বিদেশে এবং বাকীরা দেশে ইন্টার্নশীপ সম্পন্ন করেছে। সনদ প্রাপ্তির মাধ্যমে নবীন ডিভিএম গ্র্যাজুয়েটরা তাদের পেশাগত জীবনের এক নতুন অধ্যায়ে পদার্পণ করেছেন।

Publish Date: 02 Feb, 2026