বাকৃবিতে BAU Pay Roll Program–2026 সফটওয়্যারের উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের হিসাব শাখার বিল সংক্রান্ত সকল গ্রুপের কার্যক্রম অটোমেশনের লক্ষ্যে বিট বাইট ল্যাব কর্তৃক প্রণীত ও সরবরাহকৃত নূতন সফটওয়্যার “BAU Pay Roll Program–2026” এর উদ্বোধনী অনুষ্ঠান আজ সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২৬) হিসাব শাখার কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে ।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষিবিদ ড. মোঃ হেলাল উদ্দীন, রেজিস্ট্রার এবং প্রফেসর ড. মোঃ রোস্তম আলী, পরিচালক, আইসিটি সেল , প্রফেসর ড.মো: রাকিব হাসান । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির। অনুষ্ঠানে হিসাব শাখার কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া আশা প্রকাশ করে বলেন , উক্ত সফটওয়্যার চালুর মাধ্যমে হিসাব শাখার বিল প্রক্রিয়াকরণ কার্যক্রম আরও দ্রুত, স্বচ্ছ ও কার্যকর হবে এবং এর ফলে পেনশনারগণসহ সকলেই উপকৃত হবেন।