logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরো কর্তৃক পরিচালিত “Data Analysis in MS Excel and STATA” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের ২৪তম ব্যাচের শিক্ষার্থীদের সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন এবং আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরো’র চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ব্যক্তিজীবন ও গবেষণাকাজে কার্যকরভাবে কাজে লাগাতে হবে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রশিক্ষণ প্রতিষ্ঠানসমূহ নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব প্রশিক্ষণের মাধ্যমে দেশ-বিদেশে প্রতিযোগিতার ক্ষেত্রে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মান ও মর্যাদা আরও বৃদ্ধি পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মো. ওয়াকিলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের প্রফেসর এবং উক্ত প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর ড. মো. আক্তারুজ্জামান খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. সামছুল আলম, কো-অর্ডিনেটর, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি। বক্তব্য রাখেন
মোঃ ছরোয়ার হোসেন পরিচালক আর্থ-সামাজিক গবেষণা ও প্রশিক্ষণ ব্যুরো। অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, নয় দিনব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের মোট ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Publish Date: 03 Feb, 2026