logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে ভেটেরিনারি শিক্ষার মানোন্নয়নে প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত

​বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি) ভেটেরিনারি সায়েন্সের উচ্চ শিক্ষাকে আরও শক্তিশালী ও যুগোপযোগী করার লক্ষ্যে আজ মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর ২.৩০টায় ‘Strengthening Tertiary Education of Veterinary Science, Bangladesh Agricultural University’ শীর্ষক এক প্রারম্ভিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
​বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সদস্য প্রফেসর ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান। ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. মো. বাহানুর রহমান এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে ভেটেরিনারি শিক্ষার আধুনিকায়ন এবং আন্তর্জাতিক মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ​প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ উদ্দিন ভূঁঞা, পরিচালক, পরিকল্পনা ও উন্নয়ন শাখা, বাকৃবি। এছাড়াও প্রজেক্ট মেম্বার প্রফেসর ড. ফাতেমা আক্তার মঞ্চে উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য প্রদান করেন সংশ্লিষ্ট প্রজেক্টের ASPM প্রফেসর ড. এম আরিফুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রজেক্টের SPM প্রফেসর ড. মুহা: ইলিয়াছুর রহমান ভূইয়া এবং প্রবন্ধের উপর আলোচনা করেন প্রফেসর ড. মো: সিদ্দিকুর রহমান ও প্রফেসর ড. মো: মকবুল হোসেন। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, প্রফেসর ড. এ কে আনিসুর রহমান, প্রফেসর ড. মো: রফিকুল আলম, এছাড়াও সংশ্লিষ্ট প্রজেক্টের প্রোগ্রাম অফিসার মুসাব্বির রশীদ বক্তব্য প্রদান করেন। কর্মশালায় বক্তারা জানান, এই প্রকল্পের মাধ্যমে ভেটেরিনারি শিক্ষার কারিগরি দক্ষতা বৃদ্ধি, গবেষণার মানোন্নয়ন এবং বিশ্বমানের ল্যাবরেটরি সুবিধা নিশ্চিত করা সম্ভব হবে, যা দেশের প্রাণিসম্পদ খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোহাম্মদ তানজিমুদ্দিন খান বলেন, বাংলাদেশের যে কয়টি বিশ্ববিদ্যালয় একেবারে সামনের সারিতে রয়েছে এর মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তাদের অন্যতম। এটি বাংলাদেশের গর্ব এবং বিশেষত দেশের কৃষিখাতে এর অবদান অসামান্য। তিনি বিশেষত তাদের ধন্যবাদ জ্ঞাপন করেন যারা প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে এই প্রকল্পটি পেয়েছেন। কারণ পুরো প্রক্রিয়াটা খুব সহজ ছিল না এবং অনেক যাচাই-বাছাই করেই এটি চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন যে আমাদের একটা সংকটের জায়গা হচ্ছে মানসম্মত উচ্চশিক্ষা যা আমাদের অতিক্রম করতে হবে। তিনি এই প্রকল্পটির সফলতা কামনা করেন।
উল্লেখ্য, এই প্রকল্পটি HEAT-ATF-এর অর্থায়নে এবং ফ্যাকাল্টি অব ভেটেরিনারি সায়েন্সের প্রকল্প অফিসের ব্যবস্থাপনায় বাস্তবায়িত হবে।
কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষক, গবেষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Publish Date: 25 Feb, 2026