বাকৃবিতে ‘আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে মশাল প্রজ্জ্বলন


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২দিন ব্যাপী ‘আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ উপলক্ষে আজ ০৭ এপ্রিল ২০২৬ বিকাল ৪টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া মশাল প্রজ্বলন করেন এবং প্রজ্জ্বলিত মশাল হাতে র
্যালীর নেতৃত্ব দেন।ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ আসাদুল হক এর সঞ্চালনায় এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হকের সভাপতিত্বে বিকাল ৪.০০টায় প্রশাসন ভবন সংলগ্ন হেলিপ্যাড চত্বরে অনুষ্ঠিত উক্ত কর্মসূচীতে ভাইস-চ্যান্সেলর উপস্থিত ছাত্র-ছাত্রী, শিক্ষক-কর্মকর্তা এবং কর্মচারীদের উদ্দ্যেশ্যে বলেন যে আগামী দুইদিন বাকৃবি ষ্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই ক্রীড়া প্রতিযোগিতায় আমাদের সকল ফ্যাকাল্টির ছাত্র-ছাত্রীবৃন্দ প্রতিযোগিতামূলক মনোভাব নিয়ে অংশগ্রহণ করবে। প্রত্যেকের পারফরম্যান্সের মাধ্যমে, হলগুলোর সম্মিলিত পারফরম্যান্সের মাধ্যমে বিজয় ছিনিয়ে নিবে এবং গৌরব অর্জন করবে। সেই ঐতিহাসিক ধারাতে আজকে ২০২৬-এর আমরা উদ্বোধন করতে যাচ্ছি।
তিনি বলেন যে ক্রীড়া কার্যক্রম যদি একটা বিশ্ববিদ্যালয়ে চলমান থাকে এবং সাথে সাথে যদি পড়াশোনাও যদি চলমান থাকে, শরীর মন সতেজতা সবকিছু সুন্দরভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারব। আমাদের বিশ্ববিদ্যালয়ের ক্রীড়ার যে রেকর্ড বিশ্ববিদ্যালয়ের ভেতরে এবং আন্তঃবিশ্ববিদ্যালয় উভয় ক্ষেত্রেই অনেক ভালো। তিনি সমস্ত ছাত্রছাত্রীবৃন্দ,শিক্ষক-কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীদেরকে স্টেডিয়ামে উপস্থিত থেকে ক্রীড়াবিদদের উৎসাহিত করার জন্য পরামর্শ দেন এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলকে সহযোগিতাপূর্ণ, খেলোয়াড়ী মনোভাব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের আহবান জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট ও হাউস টিউটর, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং ইভেন্ট গুলোতে অংশগ্রহণকারী ছাত্রছাত্রীসহ অনেক শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য ‘আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’ এ দৌড়(১০০, ২০০, ৪০০, ৮০০, ১৫০০, ৩০০০), চাকতি নিক্ষেপ, ট্রিপল জাম্প, হাই জাম্প, বর্ষা নিক্ষেপ, গোলক নিক্ষেপ, লংজাম্প, রিলে দৌড়, যেমন খুশি তেমন সাজোসহ বিভিন্ন ইভেন্টে সকল হলের ছাত্র-ছাত্রী ছাড়াও শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণের সুযোগ রয়েছে। আগামী ০৯ এপ্রিল বিকাল ৪টায় উক্ত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী এবং সমাপনী অনুষ্ঠিত হবে।

