logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে ‘আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ এর উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে(বাকৃবি) ২দিনব্যাপী ‘আন্তঃহল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। আজ ০৮ এপ্রিল ২০২৬, বুধবার সকাল ১০.০০টায় বাকৃবি ষ্টেডিয়ামে আয়োজিত উক্ত ক্রীড়া প্রতিযোগিতায় জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে উদ্বোধনী ঘোষণা করেন প্রধান পৃষ্ঠপোষক ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া। ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ ড. মোঃ আসাদুল হক এর সঞ্চালনায় এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হকের সভাপতিত্বে ছাত্রদের ১০০ মিটার স্প্রিন্ট ইভেন্টের মাধ্যমে এই প্রতিযোগীতার শুরু হয়।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া বলেন, ​খেলাধুলা প্রকৃতপক্ষে এমন একটা ব্যাপার যা লেখাপড়ায় গতিশীলতা আনে এবং নিজেদের প্রতিভা বিকাশে সহায়তা করে। তিনি ছাত্র-ছাত্রীদের খেলাধুলায় অংশগ্রহণ করতে উৎসাহ দিয়ে বলেন যে আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যেন প্রতিবছর স্পোর্টস হয় এবং এটার রিসোর্স, টাকাপয়সা যেন সত্যি সত্যি স্পোর্টসের কাজে লাগে। তিনি অংশগ্রহণকারীদের মধ্যে যারা বিজয়ী হবে তাদের অগ্রিম অভিনন্দন জানান। এমনকি যারা বিজিত হবে তাদেরকেও অগ্রীম অভিনন্দন জানান।তিনি এই আয়োজনের জন্য ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ,তার সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তিবর্গ, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ,ছাত্রছাত্রীবৃন্দ, কর্মচারীবৃন্দ, শিক্ষকবৃন্দ এবং যারা এই কাজের সাথে সরাসরি জড়িত, যারা পরিশ্রম করে এই প্রতিযোগীতাকে সার্থকতার শেষ প্রান্তে আনার জন্য পরিশ্রম করতেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা আন্তঃহল এমনকি জাতীয় পর্যায়ে খেলাধুলায় অংশগ্রহণ করবে, বিশ্ববিদ্যালয় সবসময় তাদের এই বিষয়গুলোকে সহযোগিতা করবে। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন হলের প্রভোস্ট ও হাউস টিউটর, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং ইভেন্ট গুলোতে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীসহ শিক্ষক,কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

Publish Date: 08 Apr, 2026