logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে নিরাপত্তা শাখার বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তা শাখার তত্ত্বাবধানে নিরাপত্তাকর্মীদের অংশগ্রহণে তিন সপ্তাহব্যাপী 'বুনিয়াদী প্রশিক্ষণ' কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। ২৬ এপ্রিল ২০২৬, রবিবার সকাল ০৯.০০টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগে উক্ত প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রশিক্ষণার্থীদের সার্টিফিকেট বিতরণ করেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক। নিরাপত্তা কাউন্সিলের পরিচালক প্রফেসর ড. মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং প্রশিক্ষণ সমন্বয়ক ও প্রধান নিরাপত্তা কর্মকর্তা আবু সুফিয়ান মোহাম্মদ খায়রুল ফাত্তাহ এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন, ভারপ্রাপ্ত ট্রেজারার মোঃ সাজ্জাদ হোসেন মন্ডল।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন "নিরাপত্তা কর্মীরা যেন সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করেন এই বিষয়টি নিশ্চিত করতে হবে। তিনি এধরণের প্রশিক্ষণ সবসময় চলমান থাকবে এমন আশাবাদ ব্যক্ত করেন।
উল্লেখ্য, তিন সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণে নিরাপত্তা শাখার ২৭জন কর্মী সফলভাবে তাদের প্রশিক্ষণ সম্পন্ন করেছেন।

Publish Date: 26 Apr, 2026