logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় কর্মকর্তাদের ২৮তম ‘বুনিয়াদি প্রশিক্ষণ’ কোর্সের সমাপনী অনুষ্ঠিত

বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর নবীন কর্মকর্তাদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের অর্থায়নে এবং গ্র্যাজুয়েট ট্রেনিং ইন্সটিটিউট (জিটিআই)-এর ব্যবস্থাপনায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী এবং সার্টিফিকেট বিতরনী ০৫ মে ২০২৬, মঙ্গলবার অনুষ্ঠিত হয়েছে। জিটিআই শ্রেণীকক্ষে সন্ধা ০৭:৩০ ঘটিকায় আয়োজিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলান উদ্দীন এবং ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির।
জিটিআই-এর পরিচালক প্রফেসর ড. মো. মোজাম্মেল হকের সভাপতিত্বে এবং লেকচারার ডাঃ মো: সবুজ রহমানের সঞ্চালনায় পরিচালিত অনুষ্ঠানে শুরুতে প্রশিক্ষণ সমাপ্তকারী তিনজন কর্মকর্তা তাদের অনুভুতি ব্যক্ত করেন।ভাইস-চ্যান্সেলর প্রশিক্ষণ সমাপ্তকারীদের মাঝে সার্টিফিকেট ও ক্রেস্ট বিতরণ করেন। প্রশিক্ষণ চলাকালীন অংশগ্রহণকারীদের পারফর্মেন্স বিবেচনায় দলগত ও ব্যক্তিগত পুরস্কার বিতরণী পর্বটি পরিচালনা করেন কোর্স কো-অর্ডিনেটর প্রফেসর ড. বেনতুন মাওয়া।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রশিক্ষণ সমাপ্তকারী সকল কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রত্যাশা করেন যে এই প্রশিক্ষণ প্রত্যেকটি কর্মকর্তার পেশাগত উন্নয়নে অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করবে।তিনি মনে করেন যে প্রশিক্ষণে অংশগ্রহণকারীবৃন্দ জিটিআই থেকে ভালো বার্তা নিয়েছেন, তাদের মনে সন্তুষ্টিও কাজ করছে এবং কোনো তিক্ত অভিজ্ঞতা হয়নি। ।এই ট্রেনিং থেকে অংশগ্রহণকারীরা বাকৃবি পরিবারের সঙ্গে আজীবনের জন্য যুক্ত হয়ে গেলেন এমন প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন যে নিঃসন্দেহে এখানকার স্মৃতি প্রশিক্ষণার্থীদের মনে থাকবে। তিনি ভবিষ্যতে এই বুনিয়াদি প্রশিক্ষণের কলেবর আরো বৃদ্দ্বির আশ্বাস প্রদান করেন এবং অংশগ্রহণকারী প্রত্যেকেই সুস্থভাবে, সুন্দরভাবে কর্মস্থলে ফিরে যাবেন এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বিভিন্ন ইনস্টিটিউট, বিভাগ ও শাখার আমন্ত্রিত পরিচালকবৃন্দ, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের শিক্ষকবৃন্দ ও জিটিআই এর শিক্ষকবৃন্দ। ১২ ফেব্রুয়ারী থেকে ০৫ মে পর্যন্ত পরিচালিতএই প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশের ২৫টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২৫জন কর্মকর্তা অংশগ্রহণ করেন ।

Publish Date: 05 May, 2026