logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা- ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ) মে-০৭ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা- ২০২৬ এর উদ্বোধনী ০৭ মে ২০২৬ বিশ্ববিদ্যলয়ের জিমন্যাসিয়ামে অনুষ্ঠিত হয়। আন্তঃবিশ্বদ্যিালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা -২০২৬ এর সাংগঠনিক কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতাটির শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। প্রধান অতিথি তার বক্তব্যে সারা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপিঠ থেকে আগত অংশগ্রহণকারী সকল দলকে অভিনন্দন জানিয়ে বলেন, দীর্ঘ ১৭ বছর পর একটি গণতান্ত্রিক সুন্দর পরিবেশ সৃষ্ঠি হয়েছে, টেবিল টেনিস, ব্যাডমিন্টনসহ, কাবাডি খেলাসহ ঐহিত্যবাহী হারিয়ে যাওয়া খেলাধূলাকে মাঠ পর্যায়ে ফিরিয়ে নিয়ে আসতে কাজ করছে বর্তমান নির্বাচিত গণতান্ত্রিক সরকার। তিনি আরো বলেন, বিজয়ী হওয়ার চেয়ে খেলায় অংশগ্রহণ করাই বড় কথা, খেলায় হার-জিত থাকবে তা সকলকে মেনে নিতে হবে এবং ক্রীড়া সুলভ নৈপূন্য প্রদর্শন করতে হবে। পরে তিনি খেলার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ভাইস-চ্যান্সেলর বলেন, এই প্রতিযোগিতায় দেশের ৩২টি বিশ্ববিদ্যালয় অংশগ্রহণ করেছে যা বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে প্রথম এবং পড়াশোনার পাশাপাশি খেলাধূলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন কেবল একাডেমিক ডিগ্রিই নয় বরং ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে মেধার বিকাশ ঘটিয়ে বিশ্বে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে আমাদের ছাত্র-ছাত্রীরা। তিনি সুস্থ্য দেহ এবং সুন্দর মন নিয়ে খেলায় অংশগ্রহণ করা প্রত্যেকটি বিজয়ী এবং বিজিত দলকে অগ্রীম অভিনন্দন জানান। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রীড়া সংস্থার মোঃ মাহবুব আলম, প্রভোষ্ট কাউন্সিলের ভারপ্রাপ্ত কনভেনর প্রফেসর ড. মোঃ মোখলেছুর রহমান, পশুপালন অনুষদের ডিন ও ডিন কাউন্সিলের কনভেনর প্রফেসর ড. মোঃ রুহুল আমিন, খেলা পরিচালনা কমিটির সভাপতি প্রফেসর ড. আসাদুজ্জামান এবং বাকৃবি ছাত্রদলের সদস্য-সচিব মোঃ শফিকুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আন্তঃবিশ্বদ্যিালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতা -২০২৬ এর সাংগঠনিক কমিটির সদস্য-সচিব ও ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক কৃষিবিদ মোঃ আসাদুল হক সজল।

Publish Date: 07 May, 2026