logo

Bangladesh Agricultural University (BAU)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি গবেষণা ইন্সটিটিউটের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) এবং বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর মধ্যে দ্বিপাক্ষিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। আজ ২১ মে ২০২৬, বৃহস্পতিবার দুপুর ১২.৩০টায়  বাকৃবি-র ভাইস-চ্যান্সেলর সচিবালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে কৃষি শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি বিনিময়ের লক্ষ্য নিয়ে এই সমঝোতা স্মারক অনুষ্ঠানটি সম্পন্ন হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি'র ভাইস-চ্যান্সেলর প্রফেসর  ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারি-এর ট্রেনিং অ্যান্ড কমিউনিকেশন উইং-এর পরিচালক ড. রেশমা সুলতানা এবং বাকৃবি'র রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীন। বিশেষ অতিথিদ্বয় নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ড. এ.কে.এম. আদহাম, প্রফেসর, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূইঁয়া এই সমঝোতা স্মাক্ষরকে একটা চমৎকার উদ্যোগ বলে অভিহিত করেন এবং গবেষণা ও উন্নয়ন ত্বরান্বিত করার জন্য এটি আরো আগেই সম্পন্ন করা প্রয়োজন ছিলো বলে উল্লেখ করেন। যারা এই উদ্যোগের পেছনে চালিকাশক্তি হিসেবে কাজ করেছেন তাদেরকে তিনি আন্তরিকভাবে ধন্যবাদ জানান। বাংলাদেশের বৃহত্তম কৃষি গবেষণা সংস্থাগুলোর মাঝে 'বারি' অন্যতম এবং তারা এদেশের মানুষের কল্যাণার্থে তৃণমুল পর্যায়ে কাজ করে যাচ্ছে এবং এই সমঝোতা স্মাক্ষরের মাধ্যমে সামনের দিনগুলোতে দেশের কৃষি খাতের উন্নয়ন, জলবায়ু সহনশীল জাত উদ্ভাবন এবং আধুনিক কৃষি প্রযুক্তি সম্প্রসারণে উভয় প্রতিষ্ঠান যৌথভাবে আরও কার্যকর ভূমিকা রাখতে পারবে এমন আশাবাদ ব্যক্ত করেন। 

উল্লেখ্য, উক্ত সমঝোতা স্মাক্ষর অনুষ্ঠানে বাকৃবির পক্ষে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: আব্দুল মজিদ, ডিন, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, প্রফেসর ড. মো: বজলুর রহমান মোল্লা, প্রফেসর ড. এম.জি মোস্তফা আমিন, শিক্ষা বিষয়ক শাখার এডিশনাল রেজিস্ট্রার সারওয়ার জাহান, এডিশনাল রেজিস্ট্রার ড. ফারুক আহমেদ, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও বারি'র পক্ষে সিনিয়র গবেষণা কর্মকর্তাদের মধ্যে ড. নার্গিস সুলতানা, ড. মো: ইমরান খান চৌধুরী, ড. মো: আব্দুর রাজ্জাক প্রমুখ  উপস্থিত ছিলেন। 

Publish Date: 21 May, 2026