কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

বাংলাদেশ সরকারের দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে আজ রবিবার (১৪ জুন ২০২৬) বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় ছাত্র সমিতির উদ্যোগে এক বৃক্ষরোপণ ও ফলের চারা বিতরণ কর্মসূচি উদযাপিত হয়েছে।আজ সকাল ১১:০০ ঘটিকায় অনুষদীয় ডীন অফিসের সম্মুখস্থ বাগানে ফলের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি অনুষদীয় বাগানে একটি ফলের চারা রোপণ করে কর্মসূচির শুভ সূচনা করেন। এ সময় তিনি পরিবেশের ভারসাম্য রক্ষা এবং গ্রামীণ অর্থনীতির উন্নয়নে ফলজ ও বনজ বৃক্ষের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের এই মহতী উদ্যোগের প্রশংসা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, , কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড মোহাম্মদ আমিরুল ইসলাম , প্রক্টর প্রফেসর ড মো: আবদুল আলীম , ট্রেজারার প্রফেসর ড.হুমায়ুন কবির , অনুষদীয় ছাত্র সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: ওয়াকিলুর রহমান , সহ-সভাপতি ইসরাফীল হোসেন, সাধারণ সম্পাদক মোছাঃ মাহফুজা আক্তার মিতু, বিভিন্ন বিভাগের প্রধানগণসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষদীয় ছাত্র সমিতির কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: ওয়াকিলুর রহমান জানান, বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক সরকার কতৃক গৃহীত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির সাথে সম্পৃক্ত হওয়ার লক্ষ্যে এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধি ও অনুষদকে সবুজে আবৃত করার উদ্দেশ্যে এই ফলের চারা বিতরণ ও রোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে । পরে সাধারণ শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন জাতের ফলজ চারা বিতরণ করা হয়।
কর্মসূচিটি সফলভাবে সম্পন্ন হওয়ায় অনুষদীয় ছাত্র সমিতির পক্ষ থেকে উপস্থিত সকল অতিথি, শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয় ।