logo

Bangladesh Agricultural University (BAU)

আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা ২০২৫-২০২৬-এ ছেলেদের দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা ২০২৫-২০২৬-এ ছেলেদের দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ চূড়ান্ত খেলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে বাকৃবি দল এই কৃতিত্ব প্রদর্শন করে। উল্লেখ্য, এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ক্যারাম দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান মজুমদার এবং দলের কোচের দায়িত্বে ছিলেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের উপ পরিচালক মোঃ শাহীন হালিম।

Publish Date: 21 Jun, 2026