logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে এক্সপোর্টারদের জন্য ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারে আজ সোমবার (২২ জুন ২০২৬) সকাল ১০টায় “Capacity Building, Group Formation and Enhancing of Potato, Mango and Vegetables Exporters” শীর্ষক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং ড. পূর্ণিমা দে-এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রশিক্ষণ কোর্সের কো-অর্ডিনেটর ড. মো. মাহমুদুল হাসান চৌধুরী।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) গবেষণা সেলের অর্থায়নে এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সীড প্যাথলজি সেন্টারের উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে দেশের উন্নতমানের কৃষিপণ্য বিদেশে রপ্তানির সুযোগ আরও সম্প্রসারণ এবং রপ্তানি সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান, ছাত্রবিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. শহীদুল হক এবং বিএডিসি গবেষণা সেলের চিফ কো-অর্ডিনেটর ড. মো. নাজমুল আলম।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় দেশের বিভিন্ন অঞ্চলের ২৫ জন এক্সপোর্টার অংশগ্রহণ করছেন।

Publish Date: 22 Jun, 2026