logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে "ভবিষ্যত নেতৃত্ব গঠন: মানসম্মত গ্র্যাজুয়েটদের জন্য জীবন দক্ষতা ও মূল্যবোধ" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (IQAC)-এর উদ্যোগে "Shaping Future Leaders: Life Skills and Values for Quality Graduates" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ​আজ (সোমবার) কেন্দ্রীয় লাইব্রেরির কনফারেন্স হলে অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশ্রগ্রহণে এই সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।​বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ শহীদুল হক।
​ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল -এর পরিচালক প্রফেসর ড. এম. আসাদুজ্জামান সরকারের সভাপতিত্বে এবং অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো: শাহেদ রেজার সঞ্চালনায় উক্ত সেমিনারে রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ গোলজারুল আজিজ।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন যে আইকিউএসি বাকৃবির মূলত একাডেমিক কোয়ালিটি অ্যাচিভ করার জন্য শিক্ষক-কর্মকর্তা, ছাত্র-ছাত্রীবৃন্দ এবং কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি আশা প্রকাশ করেন যে এই সেমিনারের মাধ্যমে অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীবৃন্দ বর্তমান যুগের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং মানসম্মত গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের গড়ে তুলবে। প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি জীবনমুখী দক্ষতা ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে সঠিক নেতৃত্ব অর্জনের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানে তাদের অবদান অব্যাহত রাখবে।
উল্লেখ্য, মোট ৪টি সেশনে দিনব্যাপী পরিচালিত এই সেমিনারে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের সর্বমোট ৪০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন।

Publish Date: 22 Jun, 2026