logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে স্নাতকোত্তর(ms/ph.d) শিক্ষার্থীদের জন্য থিসিস ও বৈজ্ঞানিক প্রতিবেদনে লিখন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের অধীনে 'ডিপার্টমেন্ট অব ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স'-এর উদ্যোগে স্নাতকোত্তর(ms/ph.d) শিক্ষার্থীদের জন্য দুদিন ব্যাপী একটি বিশেষ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। ​"From Research Proposal to Thesis Defense: A Comprehensive Training on Thesis and Scientific Report Writing for Postgraduate Students" শীর্ষক এই প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠান মাৎস্যবিজ্ঞান অনুষদের প্রফেসর আমিনুল হক ভবনের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মো. আলী রেজা ফারুক। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. শামসুল আলম, কো-অর্ডিনেটর, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি এবং প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার, সাবেক ডিন, মাৎস্যবিজ্ঞান অনুষদ, বাকৃবি।
ডিপার্টমেন্ট অব ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স -এর প্রধান প্রফেসর ড. তাসলিমা খানম এর সভাপতিত্বে এবং পরিচালনায় উক্ত প্রশিক্ষণে সন্মানিত অতিথিদ্বয় তাদের মূল্যবান বক্তব্য প্রদান করেন। এছাড়াও অংশগ্রহণকারীদের পক্ষে দুইজন ছাত্র-ছাত্রী তাদের অনুভুতি ব্যক্ত করেন।
প্রধান অতিথির বক্তব্যে অনুষদের ডিন প্রফেসর ড. মো: আলী রেজা ফারুক বলেন "তোমরা খুবই সৌভাগ্যবান যে, তোমাদের ডিপার্টমেন্ট তোমাদেরকে এই সময়োপযোগী সুযোগটা করে দিয়েছে। তোমরা যারা স্নাতকোত্তর পর্যায়ে আছো তাদের জন্য এই প্রশিক্ষণ খুবই প্রাসঙ্গিক"। তিনি এই প্রশিক্ষণে শিক্ষার্থীদের সফলতা কামনা করেন।
সভাপতির বক্তব্যে প্রফেসর ড. তাসলিমা খানম বলেন, স্নাতকোত্তর শিক্ষার্থীদের গবেষণার প্রস্তাবনা তৈরি থেকে শুরু করে চূড়ান্ত থিসিস ডিফেন্স পর্যন্ত প্রতিটি ধাপের সঠিক নিয়ম ও বৈজ্ঞানিক রিপোর্ট লেখার নিয়মাবলি এই প্রশিক্ষণে অন্তর্ভুক্ত রয়েছে। শিক্ষার্থীদের মানসম্মত গবেষণা ও আন্তর্জাতিক মানের বৈজ্ঞানিক প্রবন্ধ লিখনে দক্ষ করে তুলতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, দুইদিন ব্যাপী পরিচালিত উক্ত প্রশিক্ষণে দুইজন পিএইচ.ডি ছাত্র এবং ৪২ জন স্নাতকোত্তর পর্যায়ের ছাত্র-ছাত্রী অংশ গ্রহণ করছে।

https://www.facebook.com/share/p/1BteU82RpS/

Publish Date: 27 Jun, 2026