logo

Bangladesh Agricultural University (BAU)

কৃষি অনুষদীয় ছাত্র সমিতির আয়োজনে বাকৃবিতে বৃক্ষ রোপণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদীয় ছাত্র সমিতির আয়োজনে আজ ২৯ জুন ২০২৬, সোমবার সকাল ১০.০০টায় কৃষি অনুষদ পশ্চিম ভবন সংলগ্ন স্থানে বৃক্ষ রোপণ করা হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান, ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক এবং সিনিয়র প্রফেসর ড. মাসুম আহমাদ। এছাড়াও অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সোনালি দলের সাধারণ সম্পাদক, সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা, বিভিন্ন হলের প্রভোস্টবৃন্দ, আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তা, কৃষি অনুষদ ছাত্র সমিতির নেতৃবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শুরুতে অনুষদের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর ভিশনারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্যমাত্রা রয়েছে। এটা স্বাভাবিকভাবেই রাষ্ট্রের সবুজ পরিবেশ তৈরি করার মাধ্যমে মানুষের জীবন-জীবিকার জন্যও সহায়ক হবে। বৃক্ষ রোপণের মাধ্যমে আমরা যে বৈশ্বিক জলবায়ু ঝুঁকির মধ্যে আছি, সেটা অনেকটা লাঘব করবে। ১৯৯১ সন থেকে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া এই বৃক্ষরোপণ কর্মসুচী চালু করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় এখন এটি গণআন্দোলনে রূপ নিয়েছে। এই সরকার আসার পর সেটা আরও বেগবান হয়েছে।
উল্লেখ, কৃষি অনুষদের পশ্চিম ভবনের সামনে ৫টি নাকাচুয়া গাছের চারা রোপণের মাধ্যমে এই কর্মসুচীর উদ্বোধন করা হয়। https://www.facebook.com/share/p/1DBMhbMqYp/

Publish Date: 29 Jun, 2026