logo

Bangladesh Agricultural University (BAU)

শিক্ষা ও গবেষণায় সহযোগিতা জোরদারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ও চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

শিক্ষা ও গবেষণায় সহযোগিতা প্রসারের লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির মধ্যে আজ ২ জুলাই ২০২৬ বৃহস্পতিবার দুপুরে ভাইস-চ্যান্সেলর সচিবালয়ের সভাকক্ষে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো. বাহানুর রহমান, ডিন, ভেটেরিনারি অনুষদ, প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান, ডিন, কৃষি অনুষদ,প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলাম, ডিন, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজ বিজ্ঞান অনুষদ এবং চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটির প্রফেসর ড. জুইলি জু (Xuili Xu), CIDGA, CAU; প্রফেসর ড. চুয়ানহং ঝাং (Chuanhong Zhang), CIDGA, CAU এছাড়াও MoA ও Hub-এর স্থানীয় সমন্বয়কারী হিসাবে বাকৃবির কৃষিতত্ত্ব বিভাগের শিক্ষক প্রফেসর ড. মো. আব্দুল কাদের এবং এগ্রিবিজনেস অ্যান্ড মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এসময় উপস্থিত ছিলেন।
সমঝোতা স্মারক অনুযায়ী, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এবং চায়না এগ্রিকালচারাল ইউনিভার্সিটি শিক্ষা ও গবেষণায় যৌথভাবে কাজ করবে। দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক ও শিক্ষার্থী বিনিময়, যৌথ গবেষণা ও প্রকাশনা, প্রশিক্ষণ কর্মসূচি, সম্মেলন এবং অন্যান্য পারস্পরিক উপকারী একাডেমিক ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির ভিত্তি ও প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে। এর ফলে উভয় বিশ্ববিদ্যালয়ের কৌশলগত অংশীদারিত্ব আরও শক্তিশালী হবে। বিশেষ করে CAU-এর College of International Development and Global Agriculture (CIDGA)-এর মাধ্যমে এ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।
পরে কৃষি অনুষদীয় ডিন অফিসের ৩য় তলায় ফলক উন্মোচনের মধ্য দিয়ে বাংলাদেশে CAU Hub for Country and Region Studies-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

https://www.facebook.com/share/p/17NXgZrMGT/


Publish Date: 02 Jul, 2026