দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও বাকৃবি ভাইস-চ্যান্সেলরের সৌজন্য সাক্ষাৎ
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন, এমপি আজ শুক্রবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সঙ্গে তাঁর সরকারি বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন।ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বিশ্ববিদ্যালয়ে আগমনের জন্য মাননীয় প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে দুর্যোগ ব্যবস্থাপনা, জলবায়ু সহনশীল কৃষি ও গবেষণাভিত্তিক বিভিন্ন কার্যক্রমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করেন। একই সঙ্গে কৃষি শিক্ষা, গবেষণা এবং জাতীয় উন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অবদান নিয়েও আলোচনা হয়। সৌজন্য সাক্ষাতে উভয়ে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় করেন।