logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে নতুন শুরু হওয়া "বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ." এ ভর্তিকৃত ছাত্র-ছাত্রীদের ১ম ওরিয়েন্টেশন সম্পন্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে ৬ জুলাই ২০২৬, (সোমবার) বিকাল ৩:০০ টায় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত বি.এসসি. ভেট. সায়েন্স এন্ড এ. এইচ. ডিগ্রির লেভেল-১, সিমেস্টার-১ এর নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কর্ম কমিশনের সদস্য এবং বাকৃবির কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের প্রফেসর এ.এস.এম. গোলাম হাফিজ।
​স্কুল অব ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি‘র প্রতিষ্ঠাকালীন ডিন প্রফেসর ড. মোঃ বাহানুর রহমানের সভাপতিত্বে এবং পোল্ট্রি সায়েন্স বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর জনাব তানভীর আহমেদ ও এনাটমি ও হিস্টোলজি বিভাগের সহকারী প্রফেসর ডা: মারিয়া আফরিন'র যৌথ সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে নবীন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে স্বাগত বক্তব্য প্রদান করেন ওরিয়েন্টেশন- ২০২৬ এর সহ-সভাপতি এনিমেল হাজবেন্ড্রি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ রকিবুল ইসলাম খান। স্কুল অফ ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি অনুষদের শিক্ষা কার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক আলোচনা করেন মাইক্রোবায়োলজি এন্ড হাইজিন বিভাগের প্রফেসর ড. মিনারা খাতুন এবং এনিমেল ব্রিডিং এন্ড জেনেটিক্স বিভাগের সহকারি প্রফেসর ড. মোঃ শরিফুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে ভেটেনারি অনুষদ এবং এনিমেল হাজবেন্ড্রি অনুষদের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে স্কুল অব ভেটেরিনারি সায়েন্স এন্ড এনিম্যাল হাজবেন্ড্রি‘র অনুষদে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থী, তাঁদের অভিভাবকবৃন্দ, অনুষদীয় শিক্ষকবৃন্দ, আমন্ত্রিত অন্যান্য শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এছাড়াও ভেটেরিনারি অনুষদ, কৃষি অনুষদ, এনিমেল হাজবেন্ড্রি অনুষদ, কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদ, কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ, মাৎস্যবিজ্ঞান অনুষদ এবং ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি (আইআইএফএস)-এ পৃথকভাবে ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত লেভেল-১, সেমিস্টার-১-এর নবীন শিক্ষার্থীদের ‘ওরিয়েন্টেশন-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। নিজ নিজ অনুষদ ও ইনস্টিটিউট আয়োজিত এসব অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষকবৃন্দ এবং ২০২৫–২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম, শিক্ষা-গবেষণার পরিবেশ, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

https://www.facebook.com/share/p/1E3pR1WP2S/

Publish Date: 06 Jul, 2026