logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে টিএসসি কেন্দ্রীক বিভিন্ন ছাত্র সংগঠনের অংশগ্রহণে ‘Extracurricular Activities for producing quality graduates’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)-এর উদ্যোগে মানসম্মত গ্রাজুয়েট তৈরিতে সহশিক্ষা কার্যক্রমের ভূমিকা নিয়ে রবিবার (১৯/০৭/২৬) বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি কনফারেন্স রুমে একটি সেমিনার অনুষ্ঠিত হয়। "Seminar on Extracurricular Activities for Producing Quality Graduates" শীর্ষক উক্ত সেমিনারে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. মো. বাহানুর রহমান এবং কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মজিবর রহমান। এছাড়াও মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান, পরিচালক, বাউরেস।
​আইকিউএসি এর পরিচালক প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার এর সভাপতিত্বে এবং সহযোগী পরিচালক প্রফেসর ড. মুরাদ আহমেদ ফারুক এর সঞ্চালনায় উক্ত সেমিনারে আলোচক হিসেবে আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. মো: গোলাম ফারুক, বাকৃবি ডিবেটিং সংঘের সভাপতি প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ। ​সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
প্রধান পৃষ্ঠপোষকের বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া এধরণের সেমিনারের প্রয়োজনীয়তা ও গুরুত্বের উপর আলোকপাত করেন। বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে দক্ষ, নেতৃত্বগুণসম্পন্ন এবং আন্তর্জাতিক মানের ‘কোয়ালিটি গ্রাজুয়েট’ হিসেবে গড়ে উঠতে সহশিক্ষা কার্যক্রমের কোনো বিকল্প নেই বলেও তিনি উল্লেখ করেন। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বৃদ্ধি ও তাদের দক্ষ করে তোলার মাধ্যমে বাকৃবি আরও এগিয়ে যাবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, ​উক্ত সেমিনারে অত্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের ৪০জন (টিএসসি কেন্দ্রীক বিভিন্ন সংগঠনে সক্রিয় সদস্য ) শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

https://www.facebook.com/share/p/18UDVzC9Wd/

Publish Date: 19 Jul, 2026