বাকৃবিতে জাইকা’র অর্থায়নে ‘প্ল্যান্ট নিউট্রিশন ল্যাবরেটরি’ উদ্বোধন ও সমন্বয়কমিটির সভা অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬ ) সকালে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থার (JICA) অর্থায়নপুষ্ট 'সানরাইস' প্রকল্পের অধীনে নবনির্মিত আধুনিক ‘প্ল্যান্ট নিউট্রিশন ল্যাবরেটরি’ র শুভ উদ্বোধন করা হয়েছে। ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিভাবে এই আধুনিক ল্যাবরেটরিটির উদ্বোধন করেন।
ল্যাবরেটরি উদ্বোধনের পর জাইকা-বাকৃবি 'সানরাইস' প্রকল্পের যৌথ সমন্বয় কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। বাকৃবির ভাইস-চ্যান্সেলর উক্ত জেসিসি (JCC) সভায় সভাপতিত্ব করেন।
উক্ত প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক এবং জাইকা ও প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
নতুন এই ল্যাবরেটরি চালুর মাধ্যমে উদ্ভিদের পুষ্টি ও মৃত্তিকা বিজ্ঞান বিষয়ক উচ্চতর গবেষণা এবং কৃষি শিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন ।