logo

Bangladesh Agricultural University (BAU)

বিদেশি শিক্ষার্থীদের সাথে ইউজিসি চেয়ারম্যানের মতবিনিময় সভা অনুষ্ঠিত

৩০ জুলাই ২০২৬ দুপুর ১:০০টায় বিশ্ববিদ্যালয়ের ইন্টারন্যাশনাল গেস্ট হাউজ সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সার্বিক কল্যাণ নিশ্চিতকরণ বিষয়ক বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যানের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)-এর চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বাকৃবি ইন্টারন্যাশনাল ডেস্ক- এর পরিচালকের সঞ্চালনায় এই অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যাক্তিবর্গ এবং বিদেশি শিক্ষার্থীগণ।
মতবিনিময় সভায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের একাডেমিক পরিবেশ, সার্বিক কল্যাণ এবং শিক্ষার্থীসেবা আরও উন্নত করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় অংশগ্রহণকারীরা একাডেমিক সহায়তা, শিক্ষার্থীদের ভর্তি ব্যাপারে মন্ত্রণালয়ের অনাপত্তি প্রাপ্তি দ্রুতকরণ, আবাসন সমস্যা সমাধানকরন, স্বাস্থ্যসেবা এবং অন্যান্য প্রয়োজনীয় সুবিধা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন, যাতে বিদেশী শিক্ষার্থীদের জন্য একটি নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও শিক্ষার্থী-বান্ধব ক্যাম্পাস পরিবেশ নিশ্চিত করা যায়। ইউজিসি'র মাননীয় চেয়ারম্যান বিদেশি শিক্ষার্থীদের আবাসন সমস্যা নিরসনকল্পে একটি আন্তর্জাতিক মানের ডরমেটরি তৈরি এবং বিদেশি শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া দ্রুত ও সহজীকরণের স্বার্থে মন্ত্রণালয় কর্তৃক অনাপত্তি পত্র দ্রুত প্রাপ্তিতে সহায়তার আশ্বাস দেন।
উল্লেখ্য, এবছর দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের মাঝে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়েই সর্বোচ্চ সংখ্যক(২৭জন) বিদেশি শিক্ষার্থী ভর্তি হয়েছেন।

https://www.facebook.com/share/p/1BUmJiM73h/

Publish Date: 30 Jul, 2026