বাকৃবিতে নিরাপত্তা শাখার বাদক দলের মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত


বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নিরাপত্তা শাখার তত্ত্বাবধানে বাদক দলের অংশগ্রহণে মাসব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ষ্টেডিয়ামে ০২ আগস্ট ২০২৬, রবিবার সকাল ১০.৩০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন ঘোষণা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন এবং প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম।
নিরাপত্তা কাউন্সিলের পরিচালক প্রফেসর ড. মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে এবং উপ-প্রধান নিরাপত্তা কর্মকর্তা মো: মোশাররফ হোসেনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রফেসর ড মো: আরিফুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন যে প্রশিক্ষণের কোন বিকল্প নেই।পেশাগত জীবনে দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ গ্রহণ অপরিহার্য। তিনি বাদক দলের প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রতিটি সদস্যকে নিষ্ঠার সাথে যথাযথভাবে প্রশিক্ষণ সমাপ্ত করার নির্দেশনা প্রদান করেন যেন এই শাখার সুনাম বৃদ্ধি পায়।
নিরাপত্তা শাখায় অপ্রতুল জনবলের বিষয়টি উল্লেখ করে ভবিষ্যতে এই শাখায় জনবল নিয়োগের আশ্বাস প্রদান করেন।
তিনি বলেন বর্তমান প্রশাসন অত্র বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শাখাকে আধুনিক ও দক্ষ করে গড়ে তোলায় বদ্ধপরিকর।তিনি এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের সফলতা কামনা করেন।
উল্লেখ্য, উক্ত প্রশিক্ষণের উদ্বোধনীতে বাকৃবি নিরাপত্তা শাখার প্রধান নিরাপত্তা কর্মকর্তাসহ অন্যান্য নিরাপত্তা কর্মকর্তাবৃন্দ এবং কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মাসব্যাপী অনুষ্ঠিতব্য এই প্রশিক্ষণে মোট ১৫জন নিরাপত্তাকর্মী অংশগ্রহণ করছেন।