আইসিটি সেল, বাকৃবি-র উদ্যোগে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সফটওয়্যার ও অ্যাপটির শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ কে ফজলুল হক ভূঁইয়া ।
আইসিটি সেল কর্তৃক নবনির্মিত এই তিনটি সেবা হলো মাস্টার্স এর পরীক্ষার বিল ও সম্মানী সংক্রান্ত কার্যক্রম অনলাইনভিত্তিক সম্পাদনের ব্যবস্থা, পিএইচডি ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করার আধুনিক ব্যবস্থা এবং আইওএস (iOS) ব্যবহারকারীদের জন্য বাকৃবির ডিজিটাল ই-ডায়েরি অ্যাপ।
মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, এ নতুন ডিজিটাল উদ্যোগগুলোর মাধ্যমে বাকৃবির একাডেমিক ও প্রশাসনিক সেবা প্রক্রিয়া আগের চেয়ে অনেক বেশি দ্রুত, স্বচ্ছ এবং ত্বরান্বিত হবে। তিনি সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন , কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি.এম.মুজিবর রহমান ,খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: আসাদুজ্জামান সরকার ,ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: সামছুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দ্দার ফারুক আহমেদ, বাউরেস পরিচালক প্রফেসর ড. মো: হাম্মাদুর রহমান , রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. হুমায়ুন কবির বক্তব্য রাখেন।
আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. রোস্তম আলী সেবাসমূহ উদ্বোধন করতে পেরে মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা জানান এবং বলেন, এই সেবাসমূহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষাদান ও প্রশাসনিক কার্যক্রমে এক নতুন দিগন্তের উন্মোচন করবে।
তিনি আরও উল্লেখ করেন যে, আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষকমণ্ডলী আরও সহজে ও দ্রুততার সাথে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন। ডিজিটাল ক্যাম্পাস গঠনে এই ধরনের উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং ভবিষ্যতে আইসিটি সেল থেকে আরও নতুন নতুন স্মার্ট সুবিধা যুক্ত করার আশাবাদ ব্যক্ত করে তিনি তাঁর বক্তব্য শেষ করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা এই প্রযুক্তির সুফল সহজে লাভ করতে পারবেন বলেও অন্যান্য বক্তারা আশাবাদ ব্যক্ত করেন ।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, সংশ্লিষ্ট কর্মকর্তা এবং আইসিটি সেলের সংশ্লিষ্ট সদস্যগণ উপস্থিত ছিলেন।