জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক) পেলেন বাকৃবির অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার
মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)’ অর্জন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাৎস্যবিজ্ঞান অনুষদের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের শিক্ষক ও সাবেক ডিন, মাৎস্যবিজ্ঞান অনুষদ অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদার। মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি এ স্বর্ণপদক অর্জন করেছেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে আয়োজিত জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাকে এই সম্মাননা ও সনদপত্র প্রদান করেছেন ।