বাকৃবিতে নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা এবং সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব গ্রহণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের(বাকৃবি) ছাত্র বিষয়ক বিভাগে নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা দায়িত্বগ্রহণ করেছেন।এ উপলক্ষে আজ বৃহষ্পতিবার (২০ আগস্ট ২০২৬ ) বিকেল ৩.৩০টায় ছাত্র বিষয়ক বিভাগের আয়োজনে কনফারেন্স হলে বিদায়ী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন এবং নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার দায়িত্ব গ্রহণ করেন। একইসাথে নবনিযুক্ত সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম বিদায়ী সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টার নিকট থেকে দায়িত্ব গ্রহণ করেন।বিদায়ী সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল্লাহ এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন কৃষি অনুষদের ডিন ও সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান, বিদায়ী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল হক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির নবনিযুক্ত কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো: রুহুল আমিন, প্রক্টর প্রফেসর ড. মো: আব্দুল আলীম,ট্রেজারার প্রফেসর ড. হুমায়ুন কবির, প্রফেসর ড. আহমেদ খায়রুল হাসান, সোনালী দলের সাধারণ সম্পাদক প্রফেসর ড. এ.কে. এম. আদহাম, প্রফেসর ড. মোহাম্মদ আশিকুল ইসলাম, প্রফেসর ড. শহীদুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম এবং বাকৃবি সাংবাদিক সমিতির সভাপতি মো: তানভিরুল ইসলাম তানভীর প্রমুখ। বক্তাবৃন্দ বিদায়ী ছাত্র বিষয়ক উপদেষ্টার বিষয়ে প্রশংসাপূর্ণ আবেগঘন বক্তব্য প্রদান করেন এবং সদ্য দায়িত্বগ্রহণকারী ছাত্র বিষয়ক উপদেষ্টা ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা গণের প্রশংসা করে তাদের ভবিষ্যৎ সফলতা কামনা করেন। এসময়ে বিদায়ী ও নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা ও সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টাকে ক্রেস্ট প্রদান করা হয়। পরিশেষে নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার আগামীতে সঠিকভাবে দায়িত্ব পালনে উপস্থিত সকলের সহযোগীতা কামনা করেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
উল্লেখ্য, উক্ত অনুষ্ঠানে অন্যান্য আমন্ত্রিত সন্মানিত শিক্ষকবৃন্দ এবং ছাত্র বিষয়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।