বাকৃবি অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য মনোনীত: অনুষদে সংবর্ধনা প্রদান
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের গ্রামীণ সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমান বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের পূর্ণকালীন সদস্য হিসেবে নিয়োগ পাওয়ায় তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আমিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া আমন্ত্রিত অতিথি এবং অনুষদের কর্মকর্তা-কর্মচারীরাও অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অধ্যাপক ড. মো. ওয়াকিলুর রহমানকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তাঁর নতুন দায়িত্বে সাফল্য কামনা করেন সবাই।