logo

Bangladesh Agricultural University (BAU)

ডেঙ্গু প্রতিরোধে বাকৃবির প্রকৌশল ভবন ও তৎসংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি পরিবেশ-পরিচ্ছন্ন রাখা এবং সকলের জন্য নিরাপদ ও স্বাস্থ্যকর শিক্ষাঙ্গন গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) 'ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ এর ধারাবাহিকতায় আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, রোজ বৃহস্পতিবার সকাল ৯:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল শাখার উদ্যোগে "ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার লক্ষ্যে প্রকৌশল ভবন ও তৎসংলগ্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান"-এর আয়োজন করা হয়। ​উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার।
বাকৃবির প্রধান প্রকৌশলী(ভারপ্রাপ্ত) প্রকৌশলী মুহাঃ এনামুল হক এর সভাপতিত্বে এবং উপ-প্রধান প্রকৌশলী আসিফ মোহাম্মদ হামজা তালুকদার এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে দিকনির্দেশনা-মূলক বক্তব্য প্রদান করেন মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আলী রেজা ফারুক এবং রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো: হেলাল উদ্দীন। যেখানে ডেঙ্গু জ্বরের লক্ষণ, প্রতিরোধে করণীয় এবং ডেঙ্গু হলে করণীয় বিষয়গুলো তুলে ধরা হয়।
​প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, ডেঙ্গু থেকে বাঁচতে হলে নিজেদের চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জনসচেতনতা গড়ে তুলতে হবে। এডিস মশার বংশবৃদ্ধি রোধে তিন দিনের বেশি জমে থাকা পানি ফেলে দেওয়া এবং বাসা ও অফিসের আশপাশ পরিষ্কার রাখা জরুরি। তিনি প্রকৌশল শাখার মতো বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শাখার দায়িত্বশীল ব্যক্তিদেরও ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।পরে ভাইস-চ্যান্সেলর ফগার মেশিনের মাধ্যমে প্রকৌশল শাখার কম্পাউন্ডে মশক নিধন ওষুধ ছিটিয়ে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
উল্লেখ্য, উক্ত কর্মসূচীতে ট্রেজারার, প্রক্টর, চীফ মেডিকেল অফিসার(প্রতিষেধক)সহ বিভিন্ন বিভাগের প্রধানবৃন্দ ও অন্যান্য আমন্ত্রিত শিক্ষক- কর্মকর্তাবৃন্দ এবং প্রকৌশল শাখার সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন ​।

https://www.facebook.com/share/p/1F2VmAjHjq/

Publish Date: 24 Sep, 2026