logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে নিম ও তাল গাছের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”— এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উদযাপিত হয়েছে পরিবেশবান্ধব ‘নিম ও তাল গাছের চারা রোপণ’ কর্মসূচি। বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) সকাল ৯.৩০ ঘটিকায় বাকৃবির ডেয়রি খামার সংলগ্ন এলাকায় ও বেগম খালেদা জিয়া হল চত্বরে চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানটির সূচনা ঘটে।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাউরেস-এর পরিচালক প্রফেসর ড. মো: আবুল হাশেম।
কৃষি অনুষদের ডিন ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি.এম. মুজিবর রহমান এর সভাপতিত্বে এবং বৃক্ষরোপণ কমিটির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মো: হারুন অর রশীদ এর সঞ্চালনায় পরিচালিত উক্ত বৃক্ষ রোপণ কর্মসুচীতে আরও উপস্থিত ছিলেন পশুপালন অনুষদের ডিন, প্রক্টর, রেজিস্ট্রার, ট্রেজারারসহ অন্যান্য বিভিন্ন পদে দায়িত্বশীল আমন্ত্রিত শিক্ষক -কর্মকর্তাবৃন্দ এবং আমন্ত্রিত সুধীজন।
প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার প্রথমে ডেয়রি খামার এলাকায় তাল ও নিমের চারা রোপণ করেন এবং পরবর্তীতে বেগম খালেদা জিয়া ছাত্রী হলে নিম ও তালের চারা রোপণ করেন। এসময়ে তিনি উপস্থিত শিক্ষক,কমকর্তা ও কর্মচারীদের উদ্দ্যেশ্যে পরিবেশ রক্ষায় গাছ লাগানোর গুরুত্ব তুলে ধরেন । ​পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাত প্রতিরোধে তালের গুরুত্ব এবং ঔষধি গুণসম্পন্ন নিমের কার্যকারিতার কথা উল্লেখ করে বাকৃবি পরিবারকে নিয়মিত বৃক্ষরোপণে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি আরও বলেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সন্মানীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে টার্গেট নিয়েছেন, সেটার অংশ হিসেবে জুন মাস থেকেই অত্র বিশ্ববিদ্যালয়ের বৃক্ষরোপণ কমিটির উদ্যোগে চারা রোপণ চলছে এবং আজকের এই কর্মসূচি তারই ধারাবাহিকতা আয়োজিত, বাকৃবি ক্যাম্পাসে প্রচুর জায়গা রয়েছে বৃক্ষ রোপনের জন্য এবং ভবিষ্যতে এই কর্মসূচির আওতায় ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ স্থানে এবং সকল হলগুলোতে আরো চারা রোপণ কর্মসূচি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বেগম খালেদা জিয়া ছাত্রী হলে গাছের চারা রোপণের পর তিনি উক্ত হলে নতুন সংযোজন করা লিফট পরিদর্শনে যান। সেময় উপস্থিত ছাত্রীবৃন্দ ভাইস-চ্যান্সেলর মহোদয়কে দেখে তাদের উচ্ছ্বাস প্রকাশ করে এবং একটি আধুনিক লিফট স্থাপনের মাধ্যমে ছাত্রীদের কষ্ট নিরসনের জন্য ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের বৃক্ষ রোপণ কমিটির মাধ্যমে এইদিনে ১০০টি তালের চারাসহ নিমের চারা রোপণ করা হয় এবং ভবিষ্যতেও চারা রোপণ নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

Publish Date: 01 Oct, 2026