logo

Bangladesh Agricultural University (BAU)

কৃষি শিক্ষার মানোন্নয়নে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে জিআইএস ও রিমোট সেন্সিং বিষয়ে উন্নত প্রশিক্ষণ উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) উচ্চশিক্ষা ত্বরান্বিতকরণ ও রূপান্তর (HEAT) প্রকল্পের আওতায় “Training on Advance Level of GIS & Remote Sensing” শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা শনিবার সকাল ৯টায় শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের Agrometeorology বিভাগের Statistical, GIS & Crop Modelling Lab-এ ৩ থেকে ৮ অক্টোবর ২০২৬ পর্যন্ত এ প্রশিক্ষণ চলবে ।
প্রশিক্ষণের মূল প্রতিপাদ্য “Transformation of Agricultural Education for Enhancing Quality of Agriculture Graduates”। আধুনিক কৃষি শিক্ষা ও গবেষণায় জিআইএস এবং রিমোট সেন্সিং এর ব্যবহার সম্প্রসারণের মাধ্যমে কৃষি গ্র্যাজুয়েটদের দক্ষতা ও গুণগত মান উন্নয়নই এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার। প্রফেসর ড. মোহাম্মদ মফিজুর রহমান জাহাঙ্গীর এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান, কৃষি সম্প্রসারণ শিক্ষা বিভাগের প্রফেসর ড. এম. হাম্মাদুর রহমান এবং পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ উদ্দিন ভূঞা । প্রশিক্ষণে সভাপতিত্ব করেন প্রকল্পের SPM প্রফেসর ড. মাসুম আহমাদ।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মো. রফিকুল ইসলাম সরদার বলেন, "জলবায়ু পরিবর্তনের বর্তমান চ্যালেঞ্জ মোকাবিলা এবং স্মার্ট কৃষি ব্যবস্থা গড়ে তুলতে আধুনিক প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের কোনো বিকল্প নেই। জিআইএস এবং রিমোট সেন্সিং সংক্রান্ত এ ধরনের উন্নত প্রশিক্ষণ আমাদের শিক্ষক ও গবেষকদের আধুনিক গবেষণায় অধিকতর দক্ষ করে তুলবে, যা শেষ পর্যন্ত বিশ্বমানের কৃষি গ্র্যাজুয়েট তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
প্রশিক্ষণটি বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ যৌথভাবে আয়োজন করছে।
এতে GIS ও Remote Sensing-এর উন্নত ব্যবহার, কৃষি গবেষণা ও শিক্ষা কার্যক্রমে আধুনিক প্রযুক্তির প্রয়োগ এবং দক্ষ কৃষি গ্র্যাজুয়েট তৈরির বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষা বিভাগের ২০ জন সম্মানিত শিক্ষকবৃন্দ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

Publish Date: 03 Oct, 2026