বাকৃবি ক্লাবের ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬’ এর উদ্বোধন।
বাকৃবি ক্লাবের সভাপতি প্রফেসর ড. সুকুমার সাহা'র সভাপতিত্বে এবং ক্লাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড. হুমায়ুন কবীর এর সঞ্চালনায় আমন্ত্রিত শিক্ষক-কর্মকর্তাবৃন্দ খেলাধুলার সার্বিক গুরুত্ব ও সুস্থ বিনোদনের প্রয়োজনীয়তা তুলে ধরে তাদের বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার বলেন, 'শারীরিক ও মানসিক সুস্থতার জন্য খেলাধুলার গুরুত্ব অপরিসীম'। তিনি আরও বলেন, ক্লাব সদস্যদের মাঝে পারস্পরিক সৌহার্দ্য, মেলবন্ধন ও সুস্থ চিত্তবিনোদনের অংশ হিসেবে এমন প্রতিযোগিতা নিয়মিত বিরতিতে আয়োজন করা উচিত। তিনি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করে এর সাফল্য কামনা করেন।
উল্লেখ্য, প্রতিবছরই বাকৃবি ক্লাব ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা'র আয়োজন করে থাকে। আয়োজকরা জানিয়েছেন- এবছর প্রতিযোগিতা গুলোতে টেবিল টেনিস, ক্যারাম, দাবা ও ব্যাডমিন্টনসহ বেশ কিছু জনপ্রিয় ইনডোর ও আউটডোর ইভেন্ট অন্তর্ভুক্ত রয়েছে। ক্লাবের সদস্যবৃন্দ উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন ।