logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদারকে ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের উষ্ণ সংবর্ধনা

জাতীয়ভাবে খ্যাতি সম্পন্ন দেশের বিশিষ্ট মৎস্য গবেষক প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ২৭তম ভাইস-চ্যান্সেলর হিসেবে নিযুক্ত হওয়ায় আন্তরিক অভিনন্দন ও উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে বাকৃবির 'ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স' বিভাগ।
​এ উপলক্ষে আজ ১৫ অক্টোবর ২০২৬, বৃহষ্পতিবার দুপুর ১২.৩০টায় মাৎস্যবিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এক আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফিসারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. তাসলিমা খানম। তিনি নিজ বিভাগের পক্ষ থেকে সকল শিক্ষকবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীদেরকে সাথে নিয়ে ​ নবনিযুক্ত ভাইস- চ্যান্সেলরকে ফুলেল শুভেচ্ছা, সন্মাননা স্মারক প্রদান করেন। এসময়ে বিশ্ববিদ্যালয় মহিলা সংঘের সভাপতি ও মিসেস ভাইস-চ্যান্সেলর সানজিতা সামীম মহোদয়াকে ফুলেল শুভেচছা ও ক্রেস্ট প্রদান করা হয়।
এসময়ে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার ফিসারিজ বায়োলজি এন্ড জেনেটিক্স বিভাগের নব-সংস্কারকৃত প্রফেসর আমিনুল হক মেমোরিয়াল মিটিং রুমের শুভ উদ্বোধন করেন।
নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলরকে নিয়ে বক্তব্য প্রদান করেন প্রফেসর(অবঃ) ড. ফজলুল আউয়াল মোল্লা, মাৎস্য বিজ্ঞান অনুষদের ডিন (ভারপ্রাপ্ত) ড. মো: সামছুল আলম, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. জোয়ার্দার ফারুক আহমেদ, প্রফেসর ড. মুহাম্মদ গোলাম কাদের খান, প্রফেসর ড. নাহিদ সুলতানা লাকী, প্রফেসর ড. এ.কে. শাকুর আহমেদ,প্রফেসর ড. মরিয়ম, সহযোগী প্রফেসর ড. মো: সাফায়েত হোসেন প্রমুখ। এছাড়াও কর্মচারীদের পক্ষ থেকে মো: আশরাফ বক্তব্য প্রদান করেন।
মৎস্যসম্পদ গবেষণা ও বিজ্ঞানে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘জাতীয় মৎস্য পদক ২০২৬ (স্বর্ণপদক)’ অর্জন করেন প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার। এবিষয়ে বক্তাবৃন্দ উচ্ছ্বসিতভাবে ভাইস-চ্যান্সেলর মহোদয়কে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ ভাবনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তারা আশা প্রকাশ করেন, ভাইস-চ্যান্সেলর ড. মোঃ রফিকুল ইসলাম সরদারের দূরদর্শী নেতৃত্ব ও অভিজ্ঞতার ছোঁয়ায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী কর্মকাণ্ডে আরও এক ধাপ এগিয়ে যাবে এবং বিশ্বমানের বিদ্যাপীঠ হিসেবে নিজেকে সমৃদ্ধ করবে।
​সহকর্মীদের আন্তরিক সংবর্ধনায় আবেগাপ্লুত হন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম সরদার।বক্তব্যে তিনি নিজ বিভাগ ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে বিভাগের সহকর্মীদের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও সহমর্মিতা জানান।
তিনি সততা, ন্যায়পরায়ণতা ও পক্ষপাতহীনতার সঙ্গে তাঁর ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।তিনি বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রযাত্রায় সকলের সহযোগিতা কামনা করেন।

Publish Date: 15 Oct, 2026