logo

Bangladesh Agricultural University (BAU)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি অনুষদের ডিনের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়েছে

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের নবনিযুক্ত ডিনের দায়িত্বভার গ্রহণ উপলক্ষে ৩১ অক্টোবর ২০২৬ সকাল ৯টা ৩০ মিনিটে কৃষি অনুষদীয় ডিন অফিসে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে কৃষি অনুষদের বিদায়ী ডিন প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মাসুম আহমাদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব হস্তান্তর শেষে বিদায়ী ডিন প্রফেসর ড. মো. মুজিবুর রহমান বলেন, “আমি সবার সঙ্গে কাজ করেছি এবং আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন। আশা করি, আপনারা নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মাসুম আহমাদকেও একইভাবে সহযোগিতা করবেন।”
তিনি কৃষি অনুষদকে আরও এগিয়ে নিতে বর্তমান দায়িত্বপ্রাপ্ত ডিনকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানান। তিনি আরও বলেন, “প্রফেসর ড. মাসুম আহমাদের অনেক অবদান রয়েছে। তিনি বিভিন্ন ক্ষেত্রে আমাকে সহযোগিতা করেছেন।”
নবনিযুক্ত ডিন প্রফেসর ড. মাসুম আহমাদ বলেন, “বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে আপনারা আমাকে সহযোগিতা করবেন—এটাই আমার প্রত্যাশা।”
অনুষ্ঠানে কৃষি অনুষদের বিভাগীয় প্রধানগণ উপস্থিত ছিলেন এবং বক্তব্য দেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রোক্টর ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. আবদুল আলীম, সোনালী দলের সভাপতি প্রফেসর ড. মোহাম্মদ হাম্মাদুর রহমান, কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. রুহুল আমিন এবং কীটতত্ত্ব বিভাগের প্রফেসর ড. মাহবুবা জাহান।

Publish Date: 31 Oct, 2026