logo

Bangladesh Agricultural University (BAU)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ছাত্র বিষয়ক উপদেষ্টার দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা হিসেবে প্রফেসর ড. মো: আবদুল আলীম দায়িত্বভার গ্রহণ করেছেন। এ উপলক্ষে ৩১ অক্টোবর ২০২৬ বিকেল ৪:০০ টায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক কমপ্লেক্সে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিদায়ী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম. মুজিবুর রহমান নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: আবদুল আলীম এর কাছে দায়িত্ব হস্তান্তর করেন। সহযোগী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: শহীদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপাচার্য ও বিদায়ী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. জি. এম. মুজিবর রহমান। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ, কো-অর্ডিনেটর, বিভিন্ন ইনস্টিটিউট ও শাখার পরিচালকবৃন্দ, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দ, রেজিস্ট্রার, কোষাধ্যক্ষ, পরীক্ষা নিয়ন্ত্রক এবং সম্মানিত শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
বিদায়ী ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো. মুজিবুর রহমান বলেন, “ আপনারা আমাকে অনেক সহযোগিতা করেছেন, এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ " । আশা করি, আপনারা নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: আবদুল আলীমকেও একইভাবে সহযোগিতা করবেন।”
নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মো: আবদুল আলীম বলেন, বিশ্ববিদ্যালয়ে এককভাবে কোন কাজ করা সম্ভব নয়। তিনি প্রোক্টর এর দায়িত্ব পালনের পাশাপাশি ছাত্র বিষয়ক উপদেষ্টার দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানের সভাপতি ভারপ্রাপ্ত উপাচার্য ও বিদায়ী ছাত্র বিষয়ক উপদেষ্টা উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্ত করেন।
অনুষ্ঠানে নবনিযুক্ত ছাত্র বিষয়ক উপদেষ্টাকে ফুলের তোড়া দিয়ে বরণ এবং বিদায়ী ছাত্র বিষয়ক উপদেষ্টাকে ক্রেস্ট প্রদান করা হয়।

Publish Date: 31 Oct, 2026