বাকৃবিতে কর্মচারীদের জন্য নির্মীয়মান ১০তলা বিশিষ্ট আবাসিক ভবনের ১ম তলার ছাদ ঢালাই উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধিকতর উন্নয়ন প্রকল্পের অর্থায়নে অত্র বিশ্ববিদ্যালয়ের কর্মচারীদের জন্য নির্মীয়মান ১০তলা বিশিষ্ট আবাসিক ভবনের ১ম তলার ছাদ ঢালাই উদ্বোধন করা হয়েছে। এ-উপলক্ষ্যে আজ ৩ নভেম্বর ২০২৬, মঙ্গলবার সকাল ৯.৩০টায় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো: রফিকুল ইসলাম সরদার বাকৃবি শেষমোড় সংলগ্ন উক্ত ভবনে উপস্থিত থেকে ছাদ ঢালাইয়ের কাজ আনুষ্ঠানিক- ভাবে উদ্বোধন করেন। প্রধান প্রকৌশলী(ভারপ্রাপ্ত) প্রকৌশলী মুহঃ এনামুল হকের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক,ছাত্র বিষয়ক উপদেষ্টা, রেজিস্ট্রার, ট্রেজারারসহ অন্যান্য আমন্ত্রিত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এসময়ে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
উল্লেখ্য, ১৬ কোটি ১লক্ষ টাকায় কার্যাদেশকৃত উক্ত ভবনটি নির্মীত হলে অত্র বিশ্ববিদ্যালয়ে কর্মচারীদের বিদ্যমান আবাসিক সংকট অনেকাংশে নিরসন হবে।