logo

Bangladesh Agricultural University (BAU)

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে বাকৃবি ভিসির শ্রদ্ধা

কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু।। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় নতুন ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী ।
মঙ্গলবার (১ আগস্ট) সকালে জাতির পিতার সমাধিতে পুষ্পমাল্য অর্পণ শেষে ফাতেহা পাঠের পর তিনি বঙ্গবন্ধু ও ৭৫ এর ১৫ আগস্টের শহীদের আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাতে অংশ নেন। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনায়ও প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন- বাকৃবির ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. হারুন অর রশীদ , শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর ড. আসলাম আলী , সাধারণ সম্পাদক প্রফেসর ড. জাহাঙ্গীর আলম, বাউরেস পরিচালক প্রফেসর ড. জয়নাল আবেদীন , গণতান্ত্রিক শিক্ষক ফোরাম সভাপতি প্রফেসর ড. কাজী শাহানারা আহমেদ, ,নীল দলের প্রফেসর মোহাম্মদ সাজ্জাদ হোসেন, রেজিস্ট্রার কৃষিবিদ মো: অলিঊল্লা,প্রোক্টর প্রফেসর ড আজহারুল ইসলাম ,
ছাত্রলীগ সাধারণ সম্পাদক মেহেদী হাসান, তৃতীয় শ্রেণি কর্মচারী পরিষদ, কারিগরি কর্মচারী সমিতি , চতুর্থ শ্রেণী কর্মচারী সমিতির নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারী প্রমুখ। এর আগে গত (১২ জুলাই )মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য বাকৃবির ২৫তম উপাচার্য হিসেবে বাকৃবির প্যাথলজি বিভাগের প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরীকে নিয়োগ দেন।

Publish Date: 06 Aug, 2023