logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে “Enhance Quality of Higher Education at Bangladesh Agricultural University” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

বাকৃবিতে “Enhance Quality of Higher Education at Bangladesh Agricultural University” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (৩০ আগস্ট)ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির আয়োজনে আজ বুধবার বিকাল ২:৩০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের এম.এস ও পিএইচ.ডি শিক্ষা ও গবেষণা কার্যক্রমের বর্তমান অবস্থা ও উন্নয়নকে সামনে রেখে “Enhance Quality of Higher Education at Bangladesh Agricultural University” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. মোঃ আবু হাদী নূর আলী খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী  এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন ও ডিন পরিষদের আহবায়ক প্রফেসর ড. মোঃ আবুল মনসুর।

অনুষ্ঠিত সেমিনারে উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটি কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ ড. ফারজানা দিবার সঞ্চালনায় বাকৃবির আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. সুকুমার সাহা ও কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন ড. খন্দকার মোঃ মোস্তাফিজুর রহমান এবং বাকৃবির বিভিন্ন অনুষদের প্রতিনিধিগণ তাদের মতামত প্রদান করেন।

সেমিনারে বাকৃবির বিভিন্ন অনুষদের বিভাগীয় প্রধান এবং এম.এস ও পিএইচ.ডি শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Publish Date: 30 Aug, 2023