logo

Bangladesh Agricultural University (BAU)

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বার্ষিক প্রতিবেদন ২০২১-২০২২ প্রকাশিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বার্ষিক প্রতিবেদন ২০২১-২০২২ প্রকাশিত 

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় বার্ষিক প্রতিবেদন ২০২১-২০২২ প্রকাশিত হয়েছে। ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী ২৭ নভেম্বর ২০২৩ সোমবার বেলা সাড়ে ১২টায় ভাইস চ্যান্সেলর সচিবালয়ে বার্ষিক প্রতিবেদন ২০২১-২০২২ এর মোড়ক উন্মোচন করেন।  

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে মুদ্রণ কমিটির সভাপতি এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে কমিটির সদস্য ও ফিশারিজ ম্যানেজমেন্ট বিভাগের প্রফেসর ড. হারুনুর রশীদ, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রফেসর ড. নাছরীন সুলতানা জুয়েনা, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ, ট্রেজারার মোঃ রাকিব উদ্দিন, জনসংযোগ ও প্রকাশনা দফতরের পরিচালক কৃষিবিদ ড. আমিনুর রহমান চৌধুরী, বাউরেসের সিনিয়র বৈজ্ঞানিক কর্মকর্তা ড. পরেশ কুমার শর্মা এবং মুদ্রণ কমিটির সদস্য-সচিব ও জনসংযোগ ও প্রকাশনা দফতরের উপ-পরিচালক কৃষিবিদ দীন মোহাম্মদ দীনু উপস্থিত ছিলেন।


Publish Date: 28 Nov, 2023