বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে আন্তঃঅনুষদ হ্যান্ডবল (ছাএ-ছাএী) প্রতিযোগিতা-২০২৩ উদ্বোধন করেন বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্র্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। বাকৃবি ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে ০২ ডিসেম্বর ২০২৩ (শনিবার) বিকেল সাড়ে ৩টায় উদ্বোধনী খেলায় কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ এবং মাৎসবিজ্ঞান অনুষদ অংশ গ্রহণ করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন পরিষদের আহবায়ক প্রফেসর ড. আবুল মনসুর, কো-অর্ডিনেটর প্রফেসর ড. আবু হাদী নূর আলী খান, প্রভোস্ট পরিষদের আহবায়ক প্রফেসর ড. ফৌজিয়া সুলতানা, রেজিস্ট্রার কৃষিবিদ মোঃ অলিউল্লাহ, বাংলাদেশ ছাত্রলীগ, বাকৃবি শাখার সভাপতি খন্দকার তায়েফুর রহমান রিয়াদ ও সাধারন সম্পাদক মোঃ মেহেদি হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মোহাম্মদ মোস্তাইন কবীর (সোহেল)। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারিসহ বিভিন্ন অনুষদের ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।