বাকৃবিতে বিশ্ব মাটি দিবস-২০২৩ পালিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে বিশ্ব মাটি দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে ০৫ ডিসেম্বর (মঙ্গলবার) সকাল ১০টায় র্যালি এবং ১১টায় কৃষি অনুষদ সভাকক্ষে ‘মাটি ও পানি: জীবনের একটি উৎস’ প্রতিপাদ্য বিষয়ের উপর সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সেমিনারে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান ড. শফিকুল ইসলাম এর সভাপতিত্তে¡ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কৃষি অনষদের ডিন প্রফেসর ড. মোঃ গোলাম রাব্বানী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ মোশাররফ হোসাইন মিঞাঁ, উচ্চশিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর প্রফেসর ড. আবু হাদী নূর আলী খান। সেমিনরে প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট মৃত্তিকা বিজ্ঞানী প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. মোঃ গোলাম রাব্বানী বলেন, মাটি ও পানি পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। আধুনিক শিল্পায়নের যুগে দিন দিন ফসলি জমির পরিমাণ, মাটির উর্বরতা এবং ভূগর্ভস্থ পানির পরিমাণ হ্রাস পাচ্ছে। ভবিষ্যৎ খাদ্য উৎপাদনে কৃষি জমির উর্বরতা বৃদ্ধি এবং পানির অপব্যবহার হ্রাসকে প্রাধান্য দিতে হবে।
সেমিনারে বক্তারা আরোও বলেন, শিল্প কারখানার বর্জ্য মাটির সাথে মিশে পরোক্ষভাবে মানুষের হরমনাল পরিবর্তন ঘটাচ্ছে। শিল্প কারখানার বর্জ্য থেকে নিজেকে বাঁচাতে মাটিকে বাঁচতে হবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোঃ রফিকুল ইসলাম। এছাড়া উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক প্রফেসর ড. খান মোঃ সাইফুল ইসলাম এবং একোয়াকালচার বিভাগের প্রফেসর ড. মুহাম্মদ মাহফুজুল হক।
সেমিনারে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক-ছাত্রছাত্রীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।