logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে ১০ ডিসেম্বর ২০২৩ (রবিবার) ময়মনসিংহ মুক্ত দিবস উদযাপিত হয়। 

জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি ও ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ এর সভাপতিত্বে সকাল ০৯টায় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী দিবসটি উদযাপন উপলক্ষে র‌্যালি উদ্বোধন করেন। র‌্যালি শেষে বাকৃবি চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও শহিদের প্রতি দোয়া ও মাগফেরাত কামনা করা হয়।

এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি, ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 


Publish Date: 10 Dec, 2023