logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ পালিত

বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৪ ও শহীদ দিবস পালন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)। আজ ২১ ফেব্রæয়ারি ২০২৩, সকাল ৮টায় ভাষা শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। 

এর আগে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে ২১ ফেব্রæয়ারি প্রথম প্রহরে ঈশা খাঁ হল সংলগ্ন বিশ্ববিদ্যালয়ের প্রথম শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য। এসময় বাংলাদেশ ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠন শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। পরে দিবসটি উপলক্ষে সকাল সাড়ে ৭টায় বৈশাখী চত্ত¡র থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রভাতফেরি শেষে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। এসময় উপাচার্য বলেন, আজকে সকলকে সপথ নিতে হবে যাদের ত্যগের কারনে নিজের ভাষায় কথা বলি তাদের যে প্রত্যয়, সপ্ন ছিল তা বাস্তবায়িত করতে, তাদের চেতনা প্রতিষ্ঠিত করতে নিজেদের চরিত্র গঠন করবো। 

এসময় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা সংসদ, শিক্ষক সমিতি, অফিসার পরিষদ, গণতান্ত্রিক শিক্ষক ফোরাম, ছাত্রলীগসহ বিভিন্ন ছাত্র সংগঠন, সোনালী দল, বিভিন্ন হল, আমরা মুক্তিযোদ্ধার সন্তান প্রাতিষ্ঠানিক কমান্ড, বিভিন্ন স্কুল, কলেজ ও কর্মচারি সমিতিসহ বিভিন্ন সংগঠন শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন।  

পরে সকাল সাড়ে ১০টায় বাকৃবি শিক্ষক সমিতি শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রে “আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস: মাতৃভাষার সঠিক চর্চা প্রয়োগে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ রফিকুল ইসলাম সরদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমদাদুল হক চৌধুরী। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান সরকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মোঃ হারুন-অর-রশিদ এবং মূখ্য আলোচক হিসেবে ছিলেন ডিসেমিনেশন অফ নিউ কারিকুলাম স্কিম মাধ্যমিক ও উচ্চ শিক্ষ অধিদপ্তরের উপ-পরিচালক ড. কুদরত-ই-হুদা। এছড়াও আলোচনা সভায় শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারিবৃন্দরা উপস্থিত ছিলেন।

Publish Date: 21 Feb, 2024