কে.বি. হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অবস্থিত কৃষি বিশ্ববিদ্যালয় (কে. বি.) হাই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
০৬ মার্চ ২০২৪ (বুধবার) সকাল ০৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠান উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। অনুষ্ঠানে প্রধান শিক্ষক সৈয়দ রায়হান উদ্দিন এর সভাপতিত্বে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ হারুন-অর-রশিদ, প্রক্টর প্রফেসর ড. মোঃ আজহারুল ইসলাম, ম্যানেজিং কমিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন ও প্রফেসর ড. নাছরীন সুলতানা জুয়েনা।
এ সময় ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, প্রতিযোগিতায় পুরস্কার কেউ পাবে কেউ পাবে না তবে আনন্দ ভাগাভাগি করে নেয়াটাই বড় বিষয়। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, শুধুমাত্র পুঁথিগত বিদ্যা বা পরীক্ষার খাতায় এ প্লাস হলেই হবে না, প্রতিযোগিতামূলক সমাজে প্রতিষ্ঠিত হতে হলে পরিবেশ ও প্রকৃতিগত জ্ঞান, শিক্ষা থাকতে হবে। এছাড়াও তিনি ছাত্রছাত্রীদের শুধুমাত্র পুঁথিগত শিক্ষার চাপের মধ্যে না ফেলে মেধা বিকাশের মাধ্যমে স্বশিক্ষায় শিক্ষিত ও মানবসম্পদে পরিণত করতে শিক্ষক-অভিভাবকদের উদ্দেশ্যে কর্মতৎপরতা বৃদ্ধি আহ্বান জানান। অনুষ্ঠনে সকল শেণীর শিক্ষার্থী, শিক্ষক-অবিভাবকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।