logo

Bangladesh Agricultural University (BAU)

বাকৃবিতে ‘ইন্টার্নশিপ উদ্বোধন অনুষ্ঠান ২০২৪’ অনুষ্ঠিত

বাকৃবিতে ‘ইন্টার্নশিপ উদ্বোধন অনুষ্ঠান ২০২৪’ অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, ০৬ মে, ২০২৪ঃ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে আজ ০৬ মে ২০২৪ সোমবার বেলা ১২ঃ০০ টায় এনিমেল হাজবেন্ড্রী অনুষদের B.Sc. AH. (Hons) ২০ তম ব্যাচের লেভেল-৫, সেমিস্টার-১, জানুয়ারি-জুন, ২০২৩ এর ইন্টার্নশিপ উদ্বোধন অনুষ্ঠান ২০২৪ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক উপস্থিত থেকে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ প্রোগ্রামের শুভ উদ্বোধন ঘোষণা করেন।
এসময় তিনি বলেন, এই ইন্টার্নশিপের মাধ্যমে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নতুন অভিজ্ঞতা ও জ্ঞান অর্জন করবে। গত চার বছরে শিক্ষার্থীদের অর্জিত থিউরিটিক্যাল ও প্র্যাকটিক্যাল বিদ্যা এবং দেশের প্রান্তিক পর্যায়ের খামারিদের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আরো উন্নত এবং শক্তিশালী মানবসম্পদে পরিণত হবে।
এনিমেল হাজবেন্ড্রী অনুষদের ডিন প্রফেসর ড. ছাজেদা আখতার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাকৃবি রিসার্চ সিস্টেমের পরিচালক প্রফেসর ড. মাহ্ফুজা বেগম, কাজী ফার্মস লিমিটেড এর মানবসম্পদ উন্নয়ন বিভাগের প্রধান এফ.এম. মনিরুজ্জামান, আরমান ফিডস এন্ড ফিসারিজ লিঃ, ঢাকা এর সিইও মোঃ হাবিবুর রহমান খান, নাহার এগ্রো গ্রæপ, নারিশ পোল্ট্রি এন্ড হ্যাচারী লিমিটেড এর মহাব্যবস্থাপক মোঃ তৌহিদুল ইসলাম এবং বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, ঢাকা এর কিউরেটর মোঃ মজিবুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ‘ইন্টার্নশিপ উদ্বোধন অনুষ্ঠান-২০২৪’ কমিটির কনভেনর এবং পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. এম. এ. এম. ইয়াহিয়া খন্দকার।
এছাড়াও পশু প্রজনন ও কৌলিবিজ্ঞান বিভাগের লেকচারার তাসমিনা আক্তার এবং ডেইরি বিজ্ঞান বিভাগের লেকচারার মোঃ আবু নাসের এর সঞ্চালনায় অনুষ্ঠানের মূল প্রবন্ধ পাঠ করেন ডেইরি বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সোহেল রানা সিদ্দিকী।
এছাড়াও অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগীয় প্রধান, কর্মকর্তা এবং এনিমেল হাজবেন্ড্রী অনুষদের ছাত্রছাত্রীবৃন্দ সহ আমন্ত্রিত অতিথিগণ।
উল্লেখ্য এনিমেল হাজবেন্ড্রী অনুষদের B.Sc. AH. (Hons) ২০ তম ব্যাচের লেভেল-৫, সেমিস্টার-১, জানুয়ারি-জুন, ২০২৩ এর ১৭৯ জন শিক্ষার্থী ইন্টার্নশিপ গ্রহণ করার জন্য অংশ নিচ্ছে।
বাকৃবিতে ‘ইন্টার্নশিপ উদ্বোধন অনুষ্ঠান ২০২৪’ অনুষ্ঠিত

Publish Date: 07 May, 2024