বাকৃবিতে বাউ-এডিআই হরটিকুল স্টোরেজ সিস্টেম এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের আয়োজনে ১৭ মে ২০২৪, শুক্রবার বিকেল ৪টায় বাউ-এডিআই হরটিকুল স্টোরেজ সিস্টেম এর শুভ উদ্বোধন করেন বাকৃবি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে জানাযায়, ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি এর অর্থায়নে কোল্ড স্টোরেজ সলিউশন ফর রিডিউসিং পোস্ট হারভেস্ট লসেস অব ফ্রুটস এন্ড ভেজিটেবলস ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্প কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের আওতায় পরিচালিত হচ্ছে। প্রকল্পটি হতে উদ্ভাবিত হরটিকুল স্টোরেজ সিস্টেমটি সোলার বেজড। এছাড়াও সোলার সল্পতায় ব্যাটারির বেকআপ পাওয়া যাবে তবে ব্যাটারি শেষ হয়ে গেলে পাওয়ার গ্রীডের সাহায্যে ২২০ ভোল্টেও চলবে। আবার সোলারের সাহায্যে উৎপাদিত বিদ্যুৎ উদ্বৃত্ব হলে তা জাতীয় গ্রীডে সাপ্লাই দেয়া যাবে। এছাড়াও স্টোরেজ সিস্টেমটি আইটি বেজড হওয়ায় যেকোন জায়গায় থেকে মোবাইলের মাধ্যমে শাকসবজি বা ফলমূলের জন্য প্রয়োজনীয় তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। এ ধরনের স্টোরেজে এক থেকে দের টন শাকসবজি বা ফলমূল স্টোর করা যায়। বাউ-এডিআই হরটিকুল উদ্বোধন শেষে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ কনফারেন্স হলে প্রধান অতিথি হিসেবে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এমদাদুল হক চৌধুরী বলেন, আমাদের দেশের খামারিরা কৃষি পণ্যের দাম পায় না কারণ সময়ে সব একসঙ্গে তৈরি হয়ে যায়। আবার ক্রেতারা কিনতে পারেনা কারণ অসময়ে দাম অনেক বেশি। কিন্তু সারা বছরযোগানের প্রয়োজন মিটাতে এবং সবচেয়ে বড় বিষয় শাকসবজি বা ফলমূলের পোস্ট হারভেস্ট লস কমাতে এ ধরনের হর্টিকুল স্টোরেজ সিস্টেম খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তবে এ ধরনের সিস্টেম একক কৃষকের পক্ষে ক্রয় করে চালানো প্রায় অসম্ভব। এক্ষেত্রে কৃষক সমবায় পদ্ধতি অথবা এলাকাভিত্তিক কৃষি সার্ভিস প্রোভাইডিং পদ্ধতিতে এ সিস্টেম কৃষকের প্রান্তিক পর্যায়ে পৌছানো সম্ভব। অনুষ্ঠানে কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও প্রকল্পের প্রিন্সিপাল ইনভেস্টিগেটর প্রফেসর ড. চয়ন কুমার সাহা এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকল্প মনিটরিং কমিটির সভাপতি প্রফেসর ড. মোঃ মঞ্জুরুল আলম, ডাচ্-বাংলা ব্যাংকের সিনিয়র নির্বাহী সহ-সভাপতি ও এসএমই বিবিডি শাখার প্রধান ফরহাদ আহমেদ খান। অনুষ্ঠানে কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের শিক্ষক, ছাত্রছাত্রীসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।