বাকৃবিতে বিচার প্রার্থী ছাত্র-ছাত্রীদের জন্য অভিযোগ গ্রহণ কার্যক্রম উদ্বোধন।
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়া ৯ অক্টোবর ২০২৪, বুধবার দুপুর ১২টায় প্রশাসনিক ভবনের নিচতলায় অত্র বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত এবং গত সাড়ে পনের বছরে স্বৈরাচারী সরকারের শাসনামলে উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের মধ্যে যারা বিশ্ববিদ্যালয় ও আবাসিক হলসমুহে শারীরিক, মানসিক, আর্থিক ও সামাজিক নির্যাতন, যৌন হয়রানি, র্যাগিং, ইভটিজিং, গেস্ট রুমে নির্যাতন, সিট বাণিজ্য এবং চাঁদাবাজির শিকার হয়েছে তাদের ন্যায়বিচার প্রাপ্তির লক্ষ্যে সঠিক তদন্তের মাধ্যমে দায়ী ব্যাক্তি অথবা ব্যাক্তিবর্গদের জবাবদিহিতার আওতায় আনার লক্ষ্যে গঠিত তদন্ত কমিশনের কার্যক্রমের অংশ হিসেবে বিচার প্রার্থী ছাত্র-ছাত্রীদের জন্য অভিযোগনামা বক্সের উদ্বোধন করেন। এসময় তদন্ত কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. জি এম মুজিবর রহমানসহ আরও উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. শহীদুল হক, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আসাদুজ্জামান সরকার, প্রফেসর ড. আহমদ খায়রুল হাসান, ট্রেজারার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. হুমায়ুন কবির, প্রক্টর প্রফেসর ড. মো: আবদুল আলীম। এছাড়াও সিনিয়র শিক্ষকবৃন্দ, সিনিয়র কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।


