logo

Bangladesh Agricultural University (BAU)

কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গুণী শিক্ষকের পুরস্কার পেলেন বাকৃবি অধ্যাপক ড. এহসানুল কবীর

৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস-২০২৪ উপলক্ষে জাতীয় পর্যায়ে কৃষি বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. এহসানুল কবীর। এ ছাড়া বিভিন্ন ক্যাটাগরিতে দেশের আরো ১০ জনকে এ পুরস্কার প্রদান করা হয়। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল ”শিক্ষকের কণ্ঠস্বর: শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার”।


শনিবার (৫ অক্টোবর) ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে ড. এহসানুল কবীরসহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষকদের সম্মাননা প্রদান করা হয়। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদুজ্জামান মাহমুদ। সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. বিধান রঞ্জন রায় পোদ্দার, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফয়েজ এবং ইউনেস্কো ঢাকার প্রধান সুসান ভিজে। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্য বিশিষ্ট অতিথি ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ এর উপাচার্য প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া সহ অনেক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগন উপস্থিত ছিলেন।  




Publish Date: 12 Oct, 2024