ইউজিসি টীমের বাকৃবি'র চলমান উন্নয়ন প্রকল্প সমূহ পরিদর্শন ও উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ।
সরকারের কর্মপরিকল্পনার অংশ হিসাবে ইউজিসির উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল শনিবার বেলা ১২ঃ০০ টায়
বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বুনিয়াদী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাকৃবিস্থ শিক্ষক প্রশিক্ষণ ভেন্যু ও চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন। এসময় বাকৃবি'র উপাচার্য প্রফেসর ড. এ.কে. ফজলুল হক ভূঁইয়ার সাথে প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) প্রফেসর মোহাম্মদ তানজীমউদ্দিন খান, পিএইচডি এর নেতৃত্বে ইউজিসির প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউজিসি সচিব ড. মোঃ ফখরুল ইসলাম, এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার, প্রকল্প পরিচালক (হিট প্রকল্প) প্রফেসর ড. আসাদুজ্জামান, উপ-পরিচালক (এসপিকিউএ বিভাগ) প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ, প্রোগ্রাম অফিসার (হিট প্রকল্প) আবু তালেব মুঃ মুনীর এবং সহকারী পরিচালক (এসপিকিউএ বিভাগ) মোঃ মোস্তাক আহমেদ।
বাকৃবির উপাচার্য প্রফেসর ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া সহ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহীদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মোঃ হেলাল উদ্দিন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর এ. এস. এম. গোলাম হাফিজ,
জিটিআই পরিচালক প্রফেসর ড. বেনতুল মাওয়া, আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মাছুমা হাবিব,
প্রক্টর প্রফেসর ড. মোঃ আব্দুল আলীম, কোষাধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ হুমায়ুন কবীর, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক সহ সংশ্লিষ্ট শিক্ষক, কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরে ইউজিসি প্রতিনিধিদল
বাকৃবির আইকিউএসি, জিটিআই, পরিকল্পনা ও উন্নয়ন শাখা এবং প্রকৌশল শাখার প্রতিনিধিদের সাথে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিষয়ে আলোচনা করেন ।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান বলেন নবীন শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয় শিক্ষকদের প্রশিক্ষণের জন্য স্বতন্ত্র প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে ইউজিসি কাজ করছে এবং শীঘ্রই এর আওতায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম অধিকতর উৎকর্ষতা লাভ করবে।


